মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শার্শায় ডোবা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

যশোর প্রতিনিধি ।।

শোরের শার্শায় একটি ডোবা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৬ ডিসেম্বর) দুপুরের দিকে শার্শার উপজেলার পাঁচ ভুলোট মোল্লাপাড়া গ্রামের একটি ডোবা থেকে নবজাতকের ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়।
স্হানীয়রা জানান, আজ দুপুরের দিকে ওই গ্রামের এক নারী ছাগল নিয়ে বাড়ীর পাশে ফাঁকা জায়গায় বাঁধতে গেলে দেখতে পান ডোবায় এক নবজাতকের মরদেহ ভাসছে। এসময় সে পাশের বাড়ীর লোকজনকে বিষয়টি জানায়। স্হানীয়রা থানায় খবর দিলে ভাসমান অবস্থায় ডোবা থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়। নবজাতকের পরিচয় জানা যায়নি।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বদরুল আলম জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

যশোরে ইয়াবাসহ নারী আটক

শার্শায় ডোবা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৫:২৬:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১