
বিনোদন ডেস্ক ।।
বাংলা ছবির পাশাপাশি বলিউডে পা রাখছেন টলিউডের অনেকেই। ভিন্ন পথে হাঁটছেন এনা সাহা। টলি পাড়ার খবর, একের পর এক বাংলা ছবির প্রযোজনার পাশাপাশি তিনি পা রাখতে চলেছেন কোরীয় ছবির দুনিয়ায়।
আনন্দবাজারের বরাতে জানা গেছে, এনা নিজেই কোরিয়ান ছবিতে কাজ করার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তার সিনেমার সহ-প্রযোজক কিংবদন্তি কোরিয়ান অভিনেতা জ্যাকি চ্যানের সহকারী ইয়াং জান জিং। প্রায় ৭০টি ছবিতে তিনি অভিনেতার স্টান্টম্যান হিসেবে কাজ করেছেন। এনার বিপরীতে থাকবেন কোরিয়ার প্রথম সারির দুই নায়ক।
কেমন হবে ছবির গল্প? এনা জানান, ‘ইতিহাসের পাতা থেকে উঠে আসবে তার এবং দুই নায়কের চরিত্র। তিনি এক ভারতীয় রানির ভূমিকায়। বিপরীতে দুই রাজা। ফলে, ডাবিং করতে হবে না তার সংলাপ। সম্ভবত এনার মুখে হিন্দি সংলাপই শোনা যাবে।’
শুধু গল্প বা নায়িকা নির্বাচনেই নয়, শুটিংয়েও থাকবে ভারতের ছোঁয়া। শোনা যাচ্ছে, ছবির ৪০ শতাংশ শুটিং হবে ভারতে। ৬০ শতাংশ কোরিয়ায়। জানুয়ারির শেষে চুক্তি সই করবেন এনা। ফেব্রুয়ারিতে হবে শুটিং।
নিজস্ব সংবাদদাতা 







































