শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সস্ত্রীক মির্জা ফখরুল করোনা আক্রান্ত

ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট ।।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম করোনায় আক্রান্ত হয়েছেন।

সোমবার (১০ জানুয়ারি) তাদের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। চিকিৎসকের পরামর্শে বর্তমানে তারা ঢাকার বাসায় অবস্থান করছেন।

মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানান।

শায়রুল কবির খান বলেন, প্রথমে বিএনপি মহাসচিবের সহধর্মিণী করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। পরে মির্জা ফখরুলের করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

মহাসচিবের পরিবারের পক্ষ থেকে তাদের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া কামনা করা হয়েছে।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিবের স্বাস্থ্যের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন নিশ্চিত করেছেন শায়রুল কবির খান।

জনপ্রিয়

১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করলো সরকার

সস্ত্রীক মির্জা ফখরুল করোনা আক্রান্ত

প্রকাশের সময় : ০৬:১৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২