বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অপপ্রচারকারীদের তালিকা করা হবে : তথ্যমন্ত্রী

ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট ।।

বিদেশে বসে যারা দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন তাদের তালিকা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যারা বিদেশে বসে দেশবিরোধী অপপ্রচার করছেন সেগুলো তো রাষ্ট্রবিরোধী কার্যক্রম। সুতরাং যারা এসব রাষ্ট্রবিরোধী কার্যক্রম করেন বা যুক্ত থাকেন তাদের পাসপোর্ট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলো কারা করেন আমরা অনেকটা জানি। আরও কারা কারা এর সঙ্গে যুক্ত তাদেরও তালিকা করা হবে।

তবে তালিকায় কারা আছে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, সেটি এখানে বলার বিষয় নয়। কারা এগুলো করছেন আমরা জানি, আপনারাও জানেন। অনেক লোক এ কাজগুলো করছেন। কিন্তু চিহ্নিত কয়েকজন আছেন যারা ক্রমাগত এ কাজগুলো করে যাচ্ছেন।

জনপ্রিয়

পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টা

অপপ্রচারকারীদের তালিকা করা হবে : তথ্যমন্ত্রী

প্রকাশের সময় : ০৪:১৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী ২০২২