রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বসত ভিটার জমি নিয়ে বিরোধের জেরে তিন ভাইয়ের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে সজিব রানা(১৫) নামে এক কিশোরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। সজিব কোষাডাজ্ঞী গ্রামের আমজাদের ছেলে।
রোববার রাতে ঠাকুরগাও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি আজাহারুল ইসলাম রাজা এ প্রতিবেদককে জানান,বসত ভিটার দুই হাত জাগয়া নিয়ে রবিবার দুপুরে কোষারানীগঞ্জ ইউনিয়নের কোষাডাঙ্গীপাড়া গ্রামের আখাপাড়ার মৃত কফিলউদ্দীনের ছেলে আমজাদ হোসেনের সাথে তার ভাই আজিজুল হোসেন বুধু ও মানিকের মারা মারি হয়। এতে তাদের মধ্যে ৭/৮ জন আহত হয়। এদের মধ্যে আমজাদের পরিবারের আহতরা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে এবং মানিক ও আজিজুলের পরিবারের লোকজন পীরগঞ্জ হাসপাতালে ভর্তি হয়। রাতে ঠাকুরগাও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমজাদের ছেলে সজিব মারা যায়।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান,খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে দিনাজপুর থেকে দুই জনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
নজরুল/বার্তাকণ্ঠ
জনপ্রিয়

যশোর-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তৃপ্তি -হাসান ঐক্যবদ্ধ

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ১

প্রকাশের সময় : ০৯:৩০:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২