বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চলতি বছরেই কমবে করোনার তীব্রতা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশের সময় : ০২:৩৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
  • ১৮৯

বিশ্বের ৭০ শতাংশ মানুষকে টিকা দেওয়া সম্ভব হলে, চলতি বছরের মাঝামাঝিতেই করোনাভাইরাসের তীব্রতা কমে আসবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

শুক্রবার (১১ শুক্রবার) সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর আল জাজিরার।

সংবাদ সম্মেলনে ডব্লিউএইচওর প্রধান ড. তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, চলতি বছরের জুন-জুলাইয়ে ৭০ শতাংশ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা অর্জন হতে পারে।

তিনি আরও বলেন, যদি এই টিকা দেওয়া শেষ হয়, তাহলে করোনার তীব্রতার পর্যায় সত্যিই শেষ হতে পারে। আমরা এটাই আশা করছি। এটা আমাদের হাতে। এটা সুযোগের বিষয় নয়, পছন্দের ব্যাপার।

আফ্রিকায় টিকার সংকট মেটাতে এমআরএনএ প্রযুক্তিতে টিকা তৈরি করছে দক্ষিণ আফ্রিকান কোম্পানি আফ্রিজেন বায়োলজিক্স অ্যান্ড ভ্যাকসিন ও বায়োভ্যাক। এই কোম্পানিগুলো শুক্রবার পরিদর্শনে যান ড. তেদরোস আধানোম গেব্রেয়াসুস।

আফ্রিকানদের মাত্র ১১ শতাংশ টিকা দেওয়া হয়েছে, যা বিশ্বের সর্বনিম্ন হার। গত সপ্তাহে ডব্লিউএইচওর আফ্রিকা অফিস বলেছে, ৭০ শতাংশ লক্ষ্যে পৌঁছানোর জন্য মহাদেশটিকে তার টিকা দেওয়ার হার ‘ছয় গুণ’ বাড়াতে হবে।

জনপ্রিয়

টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচরণবিধির লঙ্ঘন: মাহদী আমিন

চলতি বছরেই কমবে করোনার তীব্রতা

প্রকাশের সময় : ০২:৩৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২