মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খারাপ খেলে রেফারিকে দোষারোপ, বিএনপির অবস্থাও সেরকম

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশের সময় : ১১:১৩:১৮ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
  • ১২২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন শুধু একটি সাংবিধানিক প্রতিষ্ঠানই নয় এটি বাংলাদেশের সকল রাজনৈতিক দলের জন্য রেগুলেটরি বডি বা রেফারির মতো। খেলায় কোন দল খারাপ খেললে অনেক ক্ষেত্রে তারা রেফারিকে দোষারোপ করে, বিএনপির অবস্থাও অনেকটা সেরকম।

শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে বর্তমান নির্বাচন কমিশন, আইনি প্রক্রিয়া অনুসরণ করে গঠিত সার্চ কমিটি এবং নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপি মহাসচিব উদ্দেশ্যপ্রণোদিত বিষোদগার ও অবান্তর বক্তব্য দিচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের আরও বলেন, দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দেয়ার জন্য বর্তমান নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা ও বিচার হওয়া উচিত বলে বিএনপি মহাসচিবের যে মন্তব্য, তা দেশের গণতন্ত্রের রীতিনীতি ও মূল্যবোধ পরিপন্থী।

বিএনপি নেতাদের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ না করার অপকৌশল গ্রহণ করায় নির্বাচন কমিশনের দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে যদি কোন ব্যাঘাত সৃষ্টি হয়ে থাকে তার সকল দায়ভার বিএনপিকেই নিতে হবে।

জনপ্রিয়

ইচ্ছামতো চাঁদাবাজি চলছে রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় সূর্য মেলায়

খারাপ খেলে রেফারিকে দোষারোপ, বিএনপির অবস্থাও সেরকম

প্রকাশের সময় : ১১:১৩:১৮ অপরাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২