
ময়মনসিংহের নান্দাইলে চারদিকে ছড়িয়ে পড়ছে আমের মুকুলের পাগল করা ঘ্রাণ। ছোট-বড় সব গাছে গাছে আমের মুকুল আসতে শুরু করেছে। বাতাসে মিশে সে ঘ্রাণ মানুষের মন ও প্রাণকে বিমোহিত করছে। ঘ্রাণের পাশাপাশি গাছে গাছে মুকুলের অপরূপ সৌন্দর্য সব বয়সী মানুষকে আনন্দ দিচ্ছে এবং দৃষ্টি কাড়ছে। যেন দুচোখ জুড়িয়ে যায়।
আমের মুকুলের সৌন্দর্য আর ঘ্রাণে বসন্তকে আরো রঙিন করে তুলছে। ফাগুনের ছোঁয়ায় প্রকৃতিতে লেগেছে আমের মুকুলের মেলা। আমগাছের দিকে তাকালেই বোঝা যায় অপার প্রাকৃতিক সৌন্দর্যে সেজেছে প্রকৃতি।
নান্দাইলে দিন দিন বাড়ছে হরেক রকমের সুস্বাদু আমের চাষ। বাগান বা বাড়ির আঙ্গিনায়, পুকুর পাড়ে ও রাস্তার পাশে আম গাছে মুকুলের মৌ মৌ গন্ধ। চলার পথে থমকে দাঁড়াচ্ছে পথিক। এপাশ-ওপাশ করে তাকাচ্ছে প্রকৃতির দিকে। পাগল করা ঘ্রাণে হারিয়ে ফেলছে মন, প্রকৃতির ভালবাসার নীড়ে।
বার্তা/এন
তৌহিদুল ইসলাম সরকার, ময়মনসিংহ 







































