সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাদক মামলায় পরীমনির আবেদনের শুনানি শেষ, আদেশ মঙ্গলবার

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:২৮:০২ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
  • ১৫৬

সংগৃহীত ছবি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চার্জগঠন বাতিল চেয়ে চিত্রনায়িকা পরীমণির করা আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার আদেশের দিন ঠিক করেছেন হাইকোর্ট।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত বেঞ্চে ভার্চুয়াল শুনানি শেষে এ আদেশ দেয়া হয়।

আদালতে পরীমণির পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম (জেড আই) খান পান্না, অ্যাডভোকেট সৈয়দা নাসরিন ও অ্যাডভোকেট শাহিন উজ্জামান শাহিন।

এর আগে রোববার (২৭ ফেব্রুয়ারি) হাইকোর্টের একই বিচারপতির বেঞ্চ ভার্চুয়াল শুনানি নিয়ে সোমবার দিন ঠিক করেন। সেদিন আদালতে পরীমণির পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম (জেড আই) খান পান্না। সঙ্গে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট সৈয়দা নাসরিন ও অ্যাডভোকেট শাহিন উজ্জামান শাহিন।

গত ৩০ জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের আদেশ ও মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমণি। ফৌজদারি কার্যবিধির ৫৬১ (ক) ধারা অনুযায়ী আবেদনটি করা হয়।

গত বছরের ১৫ নভেম্বর মাদক আইনে করা মামলায় পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত। সেইসঙ্গে চার্জ গঠনের জন্য দিন ধার্য করে মামলাটি বিশেষ জজ আদালতে স্থানান্তর করা হয়। মামলার অন্য ২ আসামি হলেন আশরাফুল ইসলাম দীপু ও কবির হোসেন।

জনপ্রিয়

সিরাজদীখানে কোয়েল খামারে রহস্যজনক রোগ, একদিনেই সাড়ে ৬ হাজার পাখির মৃত্যু

মাদক মামলায় পরীমনির আবেদনের শুনানি শেষ, আদেশ মঙ্গলবার

প্রকাশের সময় : ০১:২৮:০২ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২