মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গণতান্ত্রিক আন্দোলনে পাল্টা আঘাত করে আত্মরক্ষার অধিকার আছে: গয়েশ্বর

ছবি- সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আঘাত করলে পাল্টা আঘাত করা হবে। গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে শুধু রক্ত দেব না, রক্তের বদলাও নেব। পাল্টা আঘাত করে আত্মরক্ষার অধিকার আছে।

বুধবার (৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশ তিনি এ কথা বলেন।

দলের নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে গয়েশ্বর বলেন, ‘রাজপথে ফয়সালা করতে হলে রাজপথে নামতে হবে। সরকারকে কাবু করতে হিসাব-নিকাশ করেন, যেদিন বুঝবো সেদিন শুরু হবে আন্দোলন। আসুন সবার দুখে দুখী হই, সবার সাহস মিলিয়ে উদ্বুদ্ধ হই’।

‘আপনাদের স্লোগানের ভাষা হতে হবে সরকারের সব অনিয়ম অত্যাচারের বিরুদ্ধে, উত্তর-দক্ষিণ কোনো স্লোগান হবে না। যার যার এলাকায় সব নেতাকর্মীদের একত্রিত হয়ে রাজপথে নামতে হবে, শুধু প্রেসক্লাবের সামনে নামলে আন্দোলন হবে না। সারা ঢাকা শহরে ছড়িয়ে পড়তে হবে, তাহলেই পুলিশ সামাল দিতে মাথা ঘুরিয়ে পড়ে যাবে। আমরা এই সরকারের দীর্ঘায়ু চাই না, সরকারের আয়ু স্বল্প করতে চাই, সে জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।’

গয়েশ্বর বলেন, এখন মুক্তিযুদ্ধের চেতনা ও দর্শনের চেতনাকে একাকার করে ফেলেছে অনির্বাচিত অবৈধ সরকার। আমাদের দায়িত্ব তাদের হটানো।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন..বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমানসহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

জনপ্রিয়

ইচ্ছামতো চাঁদাবাজি চলছে রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় সূর্য মেলায়

গণতান্ত্রিক আন্দোলনে পাল্টা আঘাত করে আত্মরক্ষার অধিকার আছে: গয়েশ্বর

প্রকাশের সময় : ০৭:১৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২