মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সরকারকে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে হবে: ফখরুল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশের সময় : ০৬:০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
  • ১১০

ছবি-সংগৃহীত

আওয়ামী লীগ সরকারকে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে হবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার (৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বেচ্ছাসেবক দল আয়োজিত দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আসুন, এই সরকারকে বাধ্য করি, অবিলম্বে তাদের পদত্যাগ করতে হবে তাদের ব্যর্থতার দায় নিয়ে। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় একটা নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

মির্জা ফখরুল বলেন, ‘শুধু চাল ডাল তেলের দাম কমালে হবে না। আমাদের জীবনকে জীবনের মতো করে চলতে দিতে হবে। আমাদের কথা বলতে দিতে হবে। লেখার স্বাধীনতা দিতে হবে। ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা করতে হবে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে জনগণের সেবক হতে হবে।’

ন্যায্যমূল্যে পণ্য কিনতে না পারার কারণ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে দেশের সব সম্পদকে লুট করে নেওয়ার জন্য তারা চতুর্দিকে ফাঁদ পেতেছে। ওই লুট করা টাকা তারা বিদেশে পাঠাচ্ছে। বিদেশে পাঠানো সেই টাকা নিয়ে তুলকালাম কাণ্ড চলছে পৃথিবীজুড়ে।

বিএনপি মহাসচিব বলেন, ‘তারা (সরকার) জিনিসপত্রের দাম কমাতে পারে না। কারণ, এখান থেকে তারা ভাগ পায়। তাদের নেতারাও সিন্ডিকেট করে। সিন্ডিকেট করে সেখান থেকে তারা ভাগ খায়। দুর্নীতিতে সারা দেশকে তারা ভরে দিয়েছে।

তিনি বলেন, ‘খালেদা জিয়া, যিনি সারাটা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, এখনও তিনি গণতন্ত্রের জন্য অসুস্থ অবস্থায় গৃহবন্দি হয়ে আছেন। আমাদের স্বপ্ন ভবিষ্যতের। যাকে সামনে রেখে একটা মুক্ত স্বাধীন দেশের স্বপ্ন দেখতে চাই, সেই তারেক রহমানকে নির্বাসিত করে রেখেছে। ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, আমাদের ৬০০ নেতাকর্মী গুম করে রেখেছে, সহস্রাধিককে হত্যা করেছে, পঙ্গু করেছে। এখান থেকে বেরিয়ে আসতে হলে আমাদের আজকে ঐক্যবদ্ধ হতে হবে।

মির্জা ফখরুল আরও বলেন, ‘এখন দড়ি ধরে টান মারতে হবে। খান খান করতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি ঢাকা উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, উত্তরের সদস্য সচিব আমিনুল হক, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুয়েল প্রমুখ।

জনপ্রিয়

ইচ্ছামতো চাঁদাবাজি চলছে রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় সূর্য মেলায়

সরকারকে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে হবে: ফখরুল

প্রকাশের সময় : ০৬:০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২