বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শাহজালালে সাড়ে ৬ কেজি স্বর্ণসহ কাতার এয়ারওয়েজের কর্মী আটক

  • ঢাকা ব্যুরো
  • প্রকাশের সময় : ১০:৫২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
  • ১৩১

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৬ কেজি স্বর্ণসহ কাতার এয়ারওয়েজের এক কর্মীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে তাকে আটক করা হয়। জানা গেছে, আটক ব্যক্তির নাম মো. তাজুল ইসলাম, তিনি কাতার এয়ারওয়েজের এয়ারপোর্ট সার্ভিস এজেন্ট।

ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘তাজুলকে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে আটক করা হয়। তার কাছ থেকে ৫৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে, যার ওজন প্রায় সাড়ে ছয় কেজি। স্বর্ণের ওই বারগুলো ফ্লাইটের একযাত্রী তাকে হ্যান্ডওভার করে। ’

তিনি আরও বলেন, ‘জব্দ করা এই স্বর্ণের বাজারমূল্য আনুমানিক প্রায় ৫ কোটি টাকা।

আটক যাত্রী মো. তাজুল ইসলামের বিরুদ্ধে ফৌজদারি আইন এবং কাস্টমস আইনে মামলার প্রস্তুতি চলছে। ’

জনপ্রিয়

ইতালি উপকূলে ভেসে আসছে অভিবাসনপ্রত্যাশীদের মৃতদেহ

শাহজালালে সাড়ে ৬ কেজি স্বর্ণসহ কাতার এয়ারওয়েজের কর্মী আটক

প্রকাশের সময় : ১০:৫২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২