
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ও বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সূর্য্যদয়ের সাথে সাথে এদিন মুক্তিযুদ্ধের স্মারক খুনিয়াদিঘিতে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পার্ঘ্য অর্পণ করে। পরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানান উপজেলা প্রশাসন, পুলিশ প্রসাশন, উপজেলা আ.লীগ, মুক্তিযোদ্ধা সংসদ ,উপজেলা জাতীয় পার্টি, মহিলা আওয়ামী লীগ,বিএনপি সহ বিভিন্ন সামাজিক সংগঠন।

সকাল ৮ টায় একযোগে সারাদেশের ন্যায় জাতীয় সংগীত গেয়ে পতাকা উত্তোলন এবং মুক্ত আকাশে বেলুন ওড়ানো হয়। পরে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে থানাপুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কাউট দল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করেন।

সকাল ১১ টায় একই মাঠে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা,সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী,উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, আ’লীগ সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক ও সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, সহকারী কমিশনার (ভূমি)ইন্দ্রজিত সাহা, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম,ওসি এসএম জাহিদ ইকবাল, ওসি ( তদন্ত) আব্দুল লতিফ শেখ, প্রেসক্লাব সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, যুদ্ধকালীন কমান্ডার সিরাজুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রিয়াজুল ইসলাম, বিদেশি চন্দ্র রায় ও ইএসডিও ম্যানেজার খায়রুল আলম ৷
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক প্রশান্ত বসাক ও উপ সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।
বার্তা/এন
জাহাঙ্গীর আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি 







































