
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় বাংলাদেশ স্কাউটস দিবস পালিত। দিবসটি পালন উপলক্ষে আজ (৮ এপ্রিল) শুক্রবার সকাল ১১টায় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা স্কাউটস কমিশনার প্রধান শিক্ষক ইয়াকুব আলীর সভাপতিত্বে পৌর-শহরে রেলি,মাস্ক বিতরন সহ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
আলোচনা সভায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গপেন্দ্রনাথ বর্ম্মন,বাংলাদেশ স্কাউটস ঠাকুরগাঁও জেলা যুগ্ন সম্পাদক(লিডার টেইনার)প্রধান শিক্ষক ফইজুল ইসলাম,উপজেলা স্কাউটস লিডার সহকারি শিক্ষক মমতাজ আলী।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন,উপজেলা যুগ্ন সম্পাদক সহকারি শিক্ষিকা দিলারা বেগম,প্রধান শিক্ষক আব্দুল মান্নান সহকারি শিক্ষক জিয়াউর রহমান জিয়া,মৌসুমি বসাক ও রানীশংকৈল প্রেসক্লাব(পুরাতন)আহব্বায়ক কুশমত আলী৷ এছাড়াও স্কাউটস এর ছাত্র/ছাত্রী সহ সংবাদকর্মিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷
বার্তা/এন
জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি 






































