বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনার নেতৃত্বে বিজয় সুসংহত করাই আজকের অঙ্গীকার: কাদের

ছবি-সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, অসাম্প্রদায়িক চেতনা আরো শক্তিশালী করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্জিত বিজয় সুসংহত করাই আজকের দিনের অঙ্গীকার।

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আজ রবিবার (১৭ এপ্রিল) সকালে ধানমন্ডির ৩২ নম্বরে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ অঙ্গীকার ব্যক্ত করেন।

কাদের বলেন, ইতিহাসের মীমাংসিত বিষয় নিয়ে এতদিন পর বিতর্ক করা সমীচীন নয়। ১৭ এপ্রিলসহ বিভিন্ন দিবস যারা পালন করে না তারা সত্যিকারের মুক্তিযোদ্ধা নয়। তারা হচ্ছে ছদ্মবেশী বর্ণচোরা মুক্তিযোদ্ধা।

এসময় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও মির্জা আজম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী,কেন্দ্রীয় কমিটির সদস্য ডা.মোস্তফা জালাল মহিউদ্দিন, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদচৌধুরী, পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টা

শেখ হাসিনার নেতৃত্বে বিজয় সুসংহত করাই আজকের অঙ্গীকার: কাদের

প্রকাশের সময় : ০৩:৫৬:৫১ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২