বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আ.লীগের মুখে গনতন্ত্রের কথা শুনলে হাস্যকর মনে হয়: ফখরুল

আওয়ামী লীগের মুখে গণতন্ত্রের কথা শুনলে হাস্যকর মনে হয় উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পার্লামেন্টে একটা একদলীয় শাসনব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল এই আওয়ামী লীগ। তাই তাদের মুখে গণতন্ত্রের কথা মানেই একটা প্রতারণা ছাড়া আর কিছুই নয়।
আওয়ামী লীগ সব সময় সন্ত্রাস করে, জোর করে ক্ষমতায় যায়। আওয়ামী লীগের চরিত্রই হচ্ছে জোর করে ক্ষমতায় থাকা। এর পরের নির্বাচনেও তারা জোর করে, সন্ত্রাস দিয়ে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে। তারা জনগণকে ভোট দেওয়ার কোনো সুযোগই দেয় না।তাই তাদের মুখে গনতন্ত্রের কথা হাস্যকর ছাড়া আর কিছুই নয়।
শুক্রবার (২০ মে) সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন,আওয়ামী লীগের গত ১৪ বছরের ইতিহাস হচ্ছে জোর করে ক্ষমতায় টিকে থাকার ইতিহাস। তারা সবকিছু পরিবর্তন করেছে। এমনকি তারা সংবিধান পরিবর্তন করে এটাকে সম্পূর্ণরূপে আওয়ামী সংবিধানে পরিণত করেছে।
মির্জা ফখরুল বলেন, ২১ বছর ক্ষমতার বাইরে ছিল আওয়ামী লীগ। ক্ষমতার বাইরে থাকলেই পচনশীল হয় না। বিএনপি হচ্ছে উচ্চগামী একটি দল, ঊর্ধ্বগামী দল, তা প্রমাণ করার জন্য একটি নিরপেক্ষ নির্বাচন যথেষ্ট। আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্পর্কে তিনি আরো বলেন, ওবায়দুল কাদেরের কোনো কথাকে গুরুত্ব দিই না আমরা। কারণ, তিনি নিজে কোনো কথা বলেন না। শেখ হাসিনা যা বলেন, তিনি সেটাই বলেন।
এ সময় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক রাসেদুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান নুরু প্রমুখ।
জনপ্রিয়

পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টা

আ.লীগের মুখে গনতন্ত্রের কথা শুনলে হাস্যকর মনে হয়: ফখরুল

প্রকাশের সময় : ১১:২৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২