শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

উল্লাপাড়ায় পাথার প্রান্তরে ভাড়ায় চালিত শতাধিক মোটরসাইকেলে যাত্রী বহন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাথার প্রান্তরের দু’টি ইউনিয়ন এলাকায় যাত্রী পরিবহনে শতাধিক মটর সাইকেল যাত্রী বহনে ভাড়ায় খাটছে ৷ এ কাজে শতাধিক জনের কর্মসংস্থান হয়েছে। এদের বেশী জনই যুবক৷ এদিকে কম সময়ে, কম খরচে যাত্রীরা নিজ গন্তব্যে যেতে পেরে ভাড়ায় চলা মটর সাইকেল নিয়ে বেশ খুশী বলে জানা গেছে।
উপজেলার মোহনপুর ইউনিয়নের লাহিড়ী মোহনপুর রেলস্টেশন ও ইউনিয়ন পরিষদের কাছাকাছি বাজারে দু’টি গ্যারেজে সকাল থেকে বেশ রাত অবধি মটর সাইকেল নিয়ে মালিক চালকেরা যাত্রীদের অপেক্ষায় থাকেন ৷ গ্যারেজ দু’টি থেকে মোহনপুর , বড় পাঙ্গাসী ও উধুনিয়া ইউনিয়নের বিভিন্ন বাজার ও গ্রাম এলাকায় দরদাম মিটিয়ে যাত্রীরা মটর সাইকেলে তাদের গন্তব্যে যায় । আবার যাত্রীদের নিয়ে এখানেই নামানো হয় ৷ একজন মটর সাইকেল মালিক চালক প্রতিদিন সব খড়চ বাদে আটশো থেকে এক হাজার টাকা আয় করে থাকেন ৷ একাধিক মটর সাইকেল চালকের কথায় এ পেশায় আয়ের টাকায় বেশ ভালো ভাবেই তাদের সংসার চলে ৷বছরের সাত থেকে আট মাস পাথার প্রান্তরের ইউনিয়ন এলাকায় মটর সাইকেল নিয়ে যাত্রী বহন চালু থাকে ৷ বর্ষাকালে মটর সাইকেল চলাচল বন্ধ থাকে ৷ উধুনিয়ার আলমগীর হোসেন বলেন ভাড়ায় মটর সাইকেল তাদের কাছে পছন্দের হয়েছে ৷ কম সময় কম খরচে প্রত্যন্ত এলাকায় আসা যাওয়া করা যায় ৷

জনপ্রিয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সামনে অনশনে গণঅধিকারের প্রার্থী

উল্লাপাড়ায় পাথার প্রান্তরে ভাড়ায় চালিত শতাধিক মোটরসাইকেলে যাত্রী বহন

প্রকাশের সময় : ০৪:০৭:০৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২