বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোলে ইউপি সদস্যকে জবাই করে হত্যা

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আশানুজ্জামান বাবলু (৪৩) কে বোমা মেরে ও জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

মঙ্গলবার (২১ জুন) রাত সাড়ে ১১ টায় বেনাপোল পোর্ট থানার বালুন্ডা বাজারে এ ঘটনায় ঘটে।

নিহত আশানুজ্জামান বাবলু শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামের রমজান মোল্লার ছেলে এবং বর্তমান ৭ নং বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সদস্য। খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে রাত ১ টার দিকে নিহতের লাশ উদ্ধার করে থনায় নিয়ে আসে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বালুন্ডা বাজারে নিহত বাবলুর একটি বাড়ি আছে। বাড়ির সামনে একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন তিনি। কোন কিছু বুঝে ওঠার আগেই একদল সন্ত্রাসী মোটর সাইকেলে এসে প্রথমে ৪/৫ টি বোমা নিক্ষেপ করে। বোমার শব্দে আশেপাশের লোকজন পালিয়ে গেলে বাবলুকে ধরে জবাই করে হত্যা করে চলে যায়। ঘটনায় পর থেকে এলাকায় চরম আতংক বিরাজ করছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া বলেন, কে বা কারা তাকে হত্য করেছে এখুনি বলা যাচ্ছে না। তবে বিষয়টি তদন্ত করার কাজ শুরু হয়েছে। হচ্ছে। ময়না তদন্তের জন্য নিহতের লাশ আজ বুধবার সকালে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জনপ্রিয়

একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বেনাপোলে ইউপি সদস্যকে জবাই করে হত্যা

প্রকাশের সময় : ১১:২৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২