
অব্যাহত শিক্ষক নির্যাতন, নিপীড়ন ও হত্যার প্রতিবাদে শনিবার (২ জুলাই) বেলা সাড়ে তিনটার সময় করিমগঞ্জ প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উদীচী শিল্পীগোষ্ঠী করিমগঞ্জ সংসদের সভাপতি ধ্রুব সরকারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কমরেড এনামুল হক ইদ্রিস।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নিয়ামতপুর স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ শামসুল ইসলাম , করিমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি শামসুজ্জামান আখন্দ, করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবীর উদ্দিন মিলকী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাবিবুর রহমান, কবি মাহাবুব আলম মাইকেল, সাংস্কৃতিক কর্মী হারুন অর রশিদ, সুরজিত সরকার মানিক, আবু সুফিয়ান, গোলাম মোহাম্মদ সুজন, বুলবুল ইসলাম, এবি সিদ্দিক, আবুল বাশার, মাজহারুল, শাহীন, আবু হানিফ, মোঃ সেলিম, আলম, ওয়াসিম আকরাম, অজিত সূত্রধর, জাহাঙ্গীর কবির পলাশ, আব্দুল জলিল প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিপ্লব। বক্তাগণ শিক্ষকদের নির্যাতন-নিপীড়ন, হত্যাসহ বিভিন্ন অত্যাচারের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তপূর্বক দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশ থেকে ধর্ম অবমাননার নামে মিথ্যা অজুহাত তুলে শিক্ষকদের উপর নির্যাতন-নিপীড়ন, অপমান রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান করেন।
সাজ্জাদ হোসেন হৃদয় - কিশোরগঞ্জ 







































