বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মিঠামইনে সাবেক ইউপি মেম্বারকে পিটিয়ে হত্যা

কিশোরগঞ্জ মিঠামইন উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে ঘাগড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (মেম্বার) মো. হেলিম (৩৫)কে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১১ জুলাই) রাতে প্রতিপক্ষ লোকজন এর হামলায় আহত হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত সাবেক ইউপি মেম্বার মো. হেলিম ঘাগড়া ইউনিয়নের ধোবাজোড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে।
জানা গেছে, সোমবার (১২ জুলাই) রাতে ইউনিয়নের ঘাগড়া বাজারের হক মার্কেটে সাবেক ইউপি মেম্বার হেলিমের উপর প্রতিপক্ষ আইয়ুব আলীর লোকজন চড়াও হয়। এ সময় তারা তাকে পিটিয়ে ও বল্লমের আঘাতে মারাত্মক আহত করে এবং তারা সাবেক ইউপি সদস্য হেলিমকে তাদের বাড়িতে নিয়ে যায়। পরে খবর পেয়ে ঘাগড়া ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান ভুঁইয়া স্থানীয় ইউপি সদস্যসহ লোকজন নিয়ে হেলিমকে আইয়ুব আলীর ঘাট থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
প্রথমে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখান অবস্থার অবনতি হয় তারপর বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত ২টার দিকে নিকলী উপজেলার গোড়াদিঘার পৌঁছালে মো. হেলিম মারা যায়।
এ বিষয়ে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কলিন্দ্রনাথ গোলদার জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।
এদিকে এ হত্যাকাণ্ডের পর মঙ্গলবার (১২ জুলাই) সকালে অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার সামুয়েল সাংমা ও মিঠামইন থানার ওসি কলিন্দ্রনাথ গোলদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জনপ্রিয়

রোজা রাখার মানসিক স্বাস্থ্য উপকারিতা

মিঠামইনে সাবেক ইউপি মেম্বারকে পিটিয়ে হত্যা

প্রকাশের সময় : ০১:৪৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২