সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীতে বজ্রপাতে গাছ কাটা শ্রমিকের মৃত্যু

রাজবাড়ীতে বজ্রপাতে কুদ্দুস শেখ (৪৫) নামে এক গাছ কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও দুই শ্রমিক।
মঙ্গলবার (২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কুদ্দুস সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের ধুলদী জয়পুর গ্রামের মজিত শেখের ছেলে।
আহতরা,- ধুলদী জয়পুর গ্রামের মৃত সাধু সরদারের ছেলে নইমদ্দিন সরদার (৪৫) ও জলিল সরদারের ছেলে  জিয়া সরদার (৪২)। আহতদের স্থানীয় পল্লী চিকিৎসকের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত নইমদ্দিন সরদার জানান, মঙ্গলবার সকাল থেকে তিনি, জিয়া ও কুদ্দুস বড় ভবানীপুর গ্রামের ওসমান কাজীর মেহগনি বাগানে গাছ কাটার কাজ করছিলেন। দুপুরে বৃষ্টি শুরু হলে তারা বাগানের পাশে করিমের বাড়ির বারান্দায় গিয়ে বসে গল্প করছিলেন। এসময় হঠাৎ বজ্রপাত হলে তারা তিনজনই মাটিতে লুটিয়ে পরেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বসন্তপুর স্টেশন বাজারের পল্লী চিকিৎসক হারুনের কাছে নিয়ে এলে চিকিৎসক কুদ্দুসকে মৃত বলে ঘোষণা করেন।
জনপ্রিয়

যশোর-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তৃপ্তি -হাসান ঐক্যবদ্ধ

রাজবাড়ীতে বজ্রপাতে গাছ কাটা শ্রমিকের মৃত্যু

প্রকাশের সময় : ০৮:৫২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২