সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

উল্লাপাড়ায় রোপা আমন ধানের আবাদ শুরু, বেড়েছে খরচ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রোপা আমন ধানের আবাদ শুরু করেছেন কৃষকেরা ৷ এবারে আর বন্যা হবে না ভেবে উচু নিচু অনেক মাঠেই কৃষকেরা এ ধানের আবাদ শুরু করেছেন ৷ কৃষকেরা সেচ মেশিনে জমিতে পানি সেচ দিয়ে এ ধানের আবাদ জমি তৈরী ও ধান চারা লাগাচ্ছেন ৷ এদিকে জমিতে হালচাষে খরচ বেড়েছে ৷
উপজেলা কৃষি অফিস থেকে জানা গেছে , উল্লাপাড়া উপজেলায় ৯ হাজার ১২৫ হেক্টর পরিমাণ জমিতে এবারে রোপা আমন ধানের আবাদের সরকারী লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৷ উপজেলার সলঙ্গা , হাটিকুমরুল , বড়হর ইউনিয়নের বিভিন্ন মাঠে কৃষকেরা রোপা আমন ধানের আবাদ করছেন ৷ কৃষকেরা জমিতে পাওয়ার টিলারে হালচাষ করে নিচ্ছেন ৷ বিভিন্ন মাঠে সেচ মেশিন চালিয়ে জমিতে পানি সেচ দিয়ে জমিতে হালচাষ ও ধান চারা লাগানো হচ্ছে ৷ কৃষকেরা বেশী হারে ফলনশীল বিভিন্ন জাতের রোপা আমন ধানের চারা লাগাচ্ছেন বলে অনেক কৃষক জানান ৷
উপজেলার মধুপুর মাঠে সরেজমিনে সেচ মেশিনে পানি সেচ দিয়ে জমিতে পাওয়ার টিলারে হালচাষ আর চারা লাগানো দেখা গেছে ৷ সেচ মেশিন মালিক কৃষক জামাল আকন্দ জানান তার স্ক্রীমের প্রায় বিঘা বিশেক জমিতে রোপা আমন ধানের আবাদ করা হবে ৷ গত তিন দিন হলো সেচ মেশিন চালু করেছেন ৷ তিনি নিজের জমিতেও রোপা আমন ধানের আবাদে জমি তৈরী করছেন ৷ একই আরো ক’জন কৃষকের বক্তব্যে তাদের মাঠ নিচু বলে স্বাভাবিক বর্ষাতেই পানিতে তলিয়ে যায় ৷ এবারে স্বাভাবিক বর্ষা হয়নি ৷ আর বন্যার পানি আসবে না ভেবে তারা জমি পতিত না রেখে রোপা আমন ধানের আবাদে নেমেছেন ৷ গত ক’দিন আগে ডিজেল তেলের দাম বাড়ায় পাওয়ার টিলারে এখন বিঘা প্রতি হালচাষে দেড় থেকে দুশো টাকা বেশী নেওয়া হচ্ছে বলে জানা গেছে ৷ আগে বিঘা প্রতি সাড়ে ছয় থেকে সাতশো টাকা নেওয়া হতো ৷
এছাড়া নবরতœ পাড়ার কৃষক গহের আলী তার প্রায় পচিশ শতক নিজ জমিতে রোপা আমন ধানের চারা লাগিয়েছেন ৷ বেশী হারে ফলনশীল স্বর্ণা জাতের রোপা আমন ধানের বীজতলা নিজেই করেছিলেন ৷ জমিতে নিজের বীজতলার চারা লাগিয়েছেন ৷
উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী বলেন কৃষি প্রণোদনায় তার বিভাগ থেকে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে ৷ অনেক কৃষক নিজ বাড়ির ধানে ও কৃষি অফিস থেকে পাওয়া ধান বীজে রোপা আমন ধানের নিজস্ব বীজতলা করেছেন ৷ এখন জমিতে সে চারা জমিতে লাগাচ্ছেন ৷ মাঠ পর্যায়ে উপ সহকারী কৃষি কর্মকর্তাগণ কৃষকদেরকে রোপা আমন আবাদে পরামর্শ দিচ্ছেন ৷

জনপ্রিয়

যশোর-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তৃপ্তি -হাসান ঐক্যবদ্ধ

উল্লাপাড়ায় রোপা আমন ধানের আবাদ শুরু, বেড়েছে খরচ

প্রকাশের সময় : ০৩:১৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২