বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আ. লীগকে ক্ষমতায় রাখতে ভারতকে কেউ অনুরোধ করেনি: কাদের

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশের সময় : ০৮:১৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২
  • ১০৩

ছবি-সংগৃহীত

আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ভারতে কেউ অনুরোধ করেনি বলে দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ‘ভারতকে বলেছি শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে হবে’ পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমিনের এমন বক্তব্য তার ‘ব্যক্তিগত’ বলেও মন্তব্য করেন তিনি।

আজ শুক্রবার (১৯ আগস্ট) রাজধানীর পলাশী মোড়ে জন্মাষ্টমী মিছিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে ভারতকে অনুরোধ করার যে কথা পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, তা শুনে আকাশ থেকে পড়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এই ধরনের বক্তব্যে লজ্জা পাবে খোদ ভারতও। এই ধরনের অনুরোধ আওয়ামী লীগ করে না, করেনি। শেখ হাসিনা সরকারের পক্ষ থেকেও কাউকে দায়িত্ব দেয়া হয়নি।

ওবায়দুল কাদের বলেন, ভারতের সাথে বৈরিতা চাই না। ২১ বছর বৈরিতা করে আমাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। ভারত আমাদের দুঃসময়ের বন্ধু। ক্ষমতায় টিকে থাকতে ভারতকে অনুরোধ করেনি আওয়ামী লীগ। জনগণ আমাদের ক্ষমতার উৎস। বাইরের কেউ আমাদের ক্ষমতায় টিকিয়ে রাখতে পারে না। যিনি বলেছেন, এটা তার ব্যক্তিগত মত।

তিনি বলেন, বঙ্গবন্ধুর সরকার, এই সরকার সংখ্যালঘু বান্ধব সরকার বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া। ইদানীং যারা মন্দিরে হামলা করে, তারা দলের নয় দুর্বৃত্ত। তারা সবার শত্রু। এদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে।

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নিজেদের মাইনরিটি ভাববেন না। সমান অধিকার আছে আপনাদের। সাম্প্রদায়িক রাজনীতির পৃষ্ঠপোষক বিএনপি। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তাদের মুখে মায়াকান্না মানায় না। আমরা আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকব।

তিনি বলেন, প্রতিবেশী দেশের সাথে চমৎকার সম্পর্ক বিরাজমান। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বসে বহু দিনের সমস্যার সমাধান করা হয়েছে। বাংলাদেশ ও ভারতের ছিটমহল বিনিময় হয়েছে। কয়েকটি সমস্যার অগ্রগতি আসবে। সেপ্টেম্বরে আরও কিছু বিষয়ে সমাধান হবে।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার (১৮ অক্টোবর) রাতে চট্টগ্রাম নগরীর জেএমসেন হলে আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ভারতের নয়াদিল্লিতে গিয়ে অনেকের সাথে আমার দেখা হয়। আমি দেশটিতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। আজকে অনেকের বক্তব্যতে সেটাই এসেছে। শেখ হাসিনা আমাদের আদর্শ। তাকে টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতবর্ষের সরকারকে সেটা করতে অনুরোধ করেছি।

জনপ্রিয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সামনে অনশনে গণঅধিকারের প্রার্থী

আ. লীগকে ক্ষমতায় রাখতে ভারতকে কেউ অনুরোধ করেনি: কাদের

প্রকাশের সময় : ০৮:১৪:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২