শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঝিকরগাছায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

যশোরে ঝিকরগাছায় রিক্তা খাতুন (১৯) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী আকাশ।
মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরের দিকে উপজেলার হাজিরবাগ ইউনিয়নের বৃষ্টিপুর গ্রামে এঘটনা ঘটেছে।
নিহত রিক্তা খাতুন শার্শা উপজেলার বালুন্ডা গ্রামে শফিকুল ইসলামের মেয়ে। স্বামী আকাশ খান ওরফে আসাদুল ঝিকরগাছার বৃষ্টিপুর গ্রামের রফিকুল ইসলাম রাজার ছেলে।
নিহতের মা রোকেয়া খাতুন জানান, আমার মেয়ের স্বামী আকাশ বিদেশ (মালয়েশিয়া) ছিলো। ১০ দিন আগে সে বাড়িতে আসে। আজ সকালে মেয়ে তার শ্বশুরবাড়ি বৃষ্টিপুরে দুপুরে রান্না জন্য তরকারি কাটছিলো। হটাৎ করেই জামাই এসে বটির আছাড় দিয়ে রিক্তার মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলার বাঁকড়ার একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করেন… তার অবস্থার অবনতি হলে পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকালের দিকে রিক্তা মৃত্যু হয়।
এব্যাপারে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহত গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য  যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘাতক স্বামী আকাশকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।
জনপ্রিয়

যুদ্ধ বাঁধলে যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর হামলা ও সরঞ্জাম গুঁড়িয়ে দেওয়া হবে: ইরান

ঝিকরগাছায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশের সময় : ১০:২৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২