বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঝিকরগাছায় পৃথক সড়ক দুর্ঘটনায় ঝরে গেল দুটি প্রাণ

যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো দুইজনের। রবিবার (৩ সেপ্টেম্বর) সকালে ঝিকরগাছা বাস স্ট্যান্ড সংলগ্ন ও দুপুর ১টার দিকে গদখালী টু পানিসারা সড়কের নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দু’জন হলেন.. পৌর সদরের ৭নং ওয়ার্ডের মৃত- সায়েদ আলীর ছেলে হাসানুর রেজা হাসান (৩৭) ও উপজেলার কুমরী গ্রামের সাবেক ইউপি সদস্য বজলুর রহমানের ছেলে শিহাব হাসান(১৫)।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, আজ সকাল ৭ টার দিকে হাসানুর রেজা হাসান নামে এক যুবক বাড়ি থেকে ভ্যানযোগে বাজারের যাওয়ার সময় ঝিকরগাছা বাজারের হানিফ সুপার মার্কেটের সামনে পৌঁছালে  বেনাপোলগামী একটি ট্রাক পিছন থেকে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওসি আরো জানান.. অপর দিকে আরেক স্কুল ছাত্র শিহাব হাসান তার বন্ধুর সাথে মোটরসাইকেল যোগে ফুলের রাজ্য গদখালীতে বেড়াতে যাওয়ার পথে গদখালী টু পানিসারা সড়কের নিমতলা এলাকায় বালু বোঝায় একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলে শিহাব মারা যায়। অপরজনকে আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
জনপ্রিয়

দেশে আবারও ভূমিকম্প অনুভূত

ঝিকরগাছায় পৃথক সড়ক দুর্ঘটনায় ঝরে গেল দুটি প্রাণ

প্রকাশের সময় : ০৬:৩৩:৩০ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২