
জামালপুরের বকশীগঞ্জে পৌর শহর সওদাগর পাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুলতান মিয়া (৪৫) ও সায়েদ আলী (৬৫) চাচা ভাতিজা ২জনের মৃত্যু হয়েছে।
রবিবার (১৮ সেপ্টেম্বর ) দুপুর ৩টার দিকে পৌর এলকায় সওদাগর পাড়া এই দূর্ঘটনা ঘটে। নিহত সুলতান মিয়া সওদাগর পাড়া মৃত কুব্বাত আলীর ছেলে ও তার চাচা সায়েদ আলী মৃত আবেদ আলীর ছেলে।
এ বিষয়ে ববশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর জানান, সুলতান মিয়া দুপুরে টিউওবয়েল পারে গোসল করতে যায় মটরের সঙ্গে টিউবওয়েল সংযোগ থাকায় বিদ্যুতায়িত হয়ে আটকে থাকে সুলতান পরে তার চাচা সায়েদ আলী তাকে উদ্ধার করতে গেলে সেও বিদ্যুতায়িত হয়ে আটকে যায় পরে তাদেরকে উদ্ধার করে বকশীগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষনা করেন ।
বকশীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আল মোজাহিদ বাবু, বকশীগঞ্জ(জামালপুর) 







































