রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ভুয়া কাজী আটক, ৬ মাসের কারাদণ্ড

  • শহিদ জয়, যশোর
  • প্রকাশের সময় : ১২:১৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
  • ১১৯
যশোরের অভয়নগরে মতিয়ার রহমান (৪০) নামে এক ভুয়া কাজীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার ভাঙ্গাগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মতিয়ার রহমান উপজেলার ধোপাদী গ্রামের সোহরাব মোড়লের ছেলে।
এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক থান্দার কামরুজ্জামান বলেন, ভাঙ্গাগেট এলাকায় বাল্যবিয়ে হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৮ টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে স্ট্যাম্প ও বিয়ে সম্পাদনের নকল ফরমসহ মতিয়ার রহমান নামে এক ভুয়া কাজীকে আটক করা হয়।
তিনি বলেন, অভিযোগ প্রমানিত হওয়ায় বাল্যবিয়ে নিরোধ আইনে ভুয়া কাজী মতিয়ার রহমানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ইতোপূর্বে ভুয়া কাগজপত্রের মাধ্যমে প্রায় ৩০টি বাল্যবিয়ে পড়িয়েছেন বলে স্বীকার করেছেন তিনি।
বার্তা/এন
জনপ্রিয়

যশোর সীমান্তে বিপুল পরিমাণ মাদক জব্দ

যশোরে ভুয়া কাজী আটক, ৬ মাসের কারাদণ্ড

প্রকাশের সময় : ১২:১৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২