শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা  

প্রতীকী ছবি

যশোর সদর উপজেলার চাঁচড়ার দক্ষিণ বর্মনপাড়ার শ্মশানে রনি (২৪) নামে এক হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নিহত রনি চাঁচড়া মোল্লাপাড়ার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা বাবুর ছেলে। রনি চাঁচড়া এলাকার ইমরোজ হত্যা মামলার আসামি।

পুলিশ ও  স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার রনিকে মদ খাওয়ার জন্য ডেকে নিয়ে যায় কুলিন বর্মনের ছেলে রকি (১৯)। এরপর আর খোঁজ মেলেনি রনির। ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে রকিই হত্যা করেছে রনিকে।
এ ব্যাপারে চাঁচড়া পুলিশ ফাঁড়ির (ইন্সপেক্টর) আকিকুল ইসলাম জানান, রনি বিভিন্ন ব্যক্তির মাছের ঘেরে কাজ করতেন। গত শনিবার (১ অক্টোবর) রাত থেকে সে নিখোঁজ ছিলেন। বিভিন্ন জায়গায় খোঁজখুঁজির এক পর্যায়ে আজ রোববার (২ অক্টোবর) সন্ধ্যায় চাঁচড়া দক্ষিণ বর্মনপাড়ার শ্মশানে তার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে পুলিশ সদস্যরা তার মরদেহ উদ্ধার করেছে। নিহতের শরীরে অসংখ্য জখমের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে, তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ বিষয়ে রকিকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার রাতে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বার্তা/এন
জনপ্রিয়

নির্বাচিত এমপিদের শপথ পড়াবেন ড.সৈয়দ রেফাত আহমেদ

যশোরে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা  

প্রকাশের সময় : ১১:১০:৫২ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২