শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কলমাকান্দায় ৬ লাখ ভারতীয় রুপিসহ আটক-২   

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরায় বিজিবি অভিযান চালিয়ে ৬ লাখ ৬ হাজার ৫ শত ভারতীয় রুপি ও একটি মোটরসাইকেলসহ ২ জন চোরাকারবারিকে আটক করেছে বিজিবি সদস্যরা।
আজ শনিবার (৮ অক্টোবর) সকাল ৮ টার দিকে লেঙ্গুরা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটককৃত ২ জন হলো, উপজেলার চৈতানগর গ্রামের আছর উদ্দিনের ছেলে জয়নাল উদ্দিন (৩৪) ও গৌরিপুর গ্রামের মিরাজ আলীর ছেলে দুলাল মিয়া (৩৫)।
বিজিবি জানায়, গোপন খবরে তারা জানতে পারে দুই চোরাকারবারি লেঙ্গুরা সীমান্তের রাস্তার ওপর অবস্থান করছে। এমন খবরে বিজিবির একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে ভারতীয় রুপিসহ তাদের আটক করে।
এব্যাপারে নেত্রকোনা ৩১ বিজিবি ব্যাটালিয়নের সুবেদার সেলিম হোসেন জানান, আটক ২ চোরাকারবারিকে মামলা দিয়ে কলমাকান্দা থানায় সোর্পদ করা হয়েছে।
তিনি জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি আরও জোরদার করা হয়েছে।
বার্তা/এন
জনপ্রিয়

টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচরণবিধির লঙ্ঘন: মাহদী আমিন

কলমাকান্দায় ৬ লাখ ভারতীয় রুপিসহ আটক-২   

প্রকাশের সময় : ০৯:৫০:০৯ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০২২