শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শুভ জন্মদিন অপু বিশ্বাস

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৫২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
  • ১১২

ছবি-সংগৃহীত

এক দশকেরও বেশি সময় ধরে ঢাকাই সিনেমায় রাজত্ব করছেন চলচ্চিত্রের অন্যতম সেরা জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। এ পর্যন্ত ১০০টিরও বেশি চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। আজ মঙ্গলবার (১১ অক্টোবর) তার জন্মদিন।

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় এ অভিনেত্রীর পুরো নাম অবন্তী বিশ্বাস অপু। ভক্তরা ভালোবেসে তাকে ঢালিউড কুইন বলেও ডাকেন।

চলচ্চিত্রে কাজ করার পাশাপাশি স্টেজ শো ও বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করতে দেখা যায় তাকে। বর্তমানে সিনেমায় অভিনয় নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

অপু বিশ্বাস ২০০৪ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এরপর ২০০৬ সালে পরিচালক এফ আই মানিক পরিচালিত ‘কোটি টাকার কাবিন’ সিনেমাতে নায়িকা হিসেবে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন। সিনেমাটি বক্স অফিস কাঁপানো ব্যবসা করায় অপু বিশ্বাস রাতারাতি তারকায় পরিণত হন।

এরপর আর তাকে থামিয়ে রাখা যায়নি। ‘মিয়াবাড়ির চাকর’, ‘তোমার জন্য মরতে পারি’, ‘কথা দাও সাথী হবে’, ‘মনে প্রাণে আছো তুমি’, ‘জন্ম তোমার জন্য’, ‘মায়ের হাতে বেহেশতের চাবি’, ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’ ছাড়াও অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। অপু বিশ্বাস অভিনীত শতকরা ৯৫ ভাগ সিনেমার নায়কই শাকিব খান।

বর্তমানে তার প্রযোজনা প্রতিষ্ঠান অপু-জয় চলচ্চিত্র থেকে নির্মাণ করছেন ‘লাল শাড়ি’ সিনেমা। এটি পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। ছবিটিতে তার নায়ক হিসাবে আছেন সাইমন সাদিক।

সর্বশেষ শাকিব খানের সাথে বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’ সিনেমাতে অভিনয় করেন অপু বিশ্বাস। ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিবের সাথে বিয়ে হয় অপু বিশ্বাসের। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে শাকিব-অপুর একমাত্র ছেলে আব্রাম খান জয়ের জন্ম হয়। গোপন থাকা এই সম্পর্ক ও সন্তান পরবর্তিতে প্রকাশ্যে আনেন অপু। জানান- শাকিব খান তার স্বামী, জয় তার সন্তান। শাকিবকে বিয়ে করে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কিন্তু এই সংসার বেশি দিন দীর্ঘস্থায়ী হয়নি।

২০১৮ সালের ১২ মার্চে আনুষ্ঠানিকভাবে শাকিবের সাথে অপুর দশ বছরের দাম্পত্য জীবনের অবসান হয়।

জনপ্রিয়

কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবে দোয়া ও ইফতার মাহফিল 

শুভ জন্মদিন অপু বিশ্বাস

প্রকাশের সময় : ০১:৫২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২