
জয়পুরহাটের ক্ষেতলালে নারী-শিশু নির্যাতন এবং যৌতুক প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা বিষয়ক সভা বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
ওই সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, পৌর মেয়র সিরাজুল ইসলাম সরদার মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা নাছরিন জাহান বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, এসআই হাবিবুর রহমান, বড়তারা ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, মামুদপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শামীম, সাংবাদিক আজিজার রহমান ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তালুকদার।
এ সময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন্নাহার গুন্না, ভাইস চেয়ারম্যান শাহারুল ইসলাম বাবু, বিভিন্ন দপ্তরের প্রধান, এনজিও কর্মী, জনপ্রতিনিধিসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
বার্তাকণ্ঠ/এন
জয়পুরহাট প্রতিনিধি 







































