
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সবজি চাষে ঝুঁকছেন কৃষকেরা। সবজী ফসলের আবাদে খাটুনি বেশী হলেও বেশী টাকা লাভ হয় বলে ফি বছর কৃষক সংখ্যা বাড়ছে বলে জানা গেছে।
উপজেলা কৃষি অফিস সুত্রে এবারের মৌসুমে গোটা উপজেলায় ১ হাজার ৪২৫ হেক্টর পরিমাণ জমিতে বিভিন্ন সবজী ফসলের আবাদের সরকারী লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সদর উল্লাপাড়া ইউনিয়নের নাগরৌহা গ্রামের মাঠে কৃষি জমিতে প্রায় বিশ জন কৃষক সবজী ফসলের আবাদ করেছেন।
কৃষক ছাইদুর রহমান, আরিফ হোসেন , আছমত আলী ফুলকপি আবাদ করেছেন। তারা জানান নিজেদের বীজতলার চারা জমিতে লাগিয়েছেন। কৃষক করিম আগাম করে ক্ষীরা ফসলের আবাদ করেছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী বলেন সবজী ফসলের আবাদে আগ্রহী কৃষকদেরকে পরামর্শ ও বিভিন্ন সহায়তা দেওয়া হয়ে থাকে।
বার্তাকণ্ঠ/এন
সাহারুল হক সাচ্চু , উল্লাপাড়া ( সিরাজগঞ্জ ) 






































