শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ২৪ ঘন্টায় ৩১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

ছবি-সংগৃহীত

ছবি-সংগৃহীত
যশোরে গত ২৪ ঘন্টায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৩১জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে জেলার তিনটি সরকারি হাসপাতালে ৬৭জন ভর্তি রয়েছেন। যার মধ্যে ৫১জনই অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
যশোরের সিভিল সার্জন বিপ্লব কান্তিদে জানান, গত ২৪ ঘন্টায় যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ২৬জন ও মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫জন রোগী ভর্তি হয়েছেন। অদ্যবধি ৪৩২জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৫৭ জন। এরমধ্যে যশোর জেনারেল হাসপাতালের ১১ জন, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫১ জন, মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫জন ভর্তি রয়েছেন।
তিনি আরো জানান, অভয়নগর উপজেলার কয়েকটি গ্রামে ডেঙ্গু বেশি ছড়িয়ে পড়েছে। আক্রান্তদের চিকিৎসা দেয়ার পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে।
বার্তাকণ্ঠ/এন
জনপ্রিয়

কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবে দোয়া ও ইফতার মাহফিল 

যশোরে ২৪ ঘন্টায় ৩১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

প্রকাশের সময় : ০৮:০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২