বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শার্শায় যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ যুব মহিলা লীগ শার্শা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) বিকাল ৪ টায় উপজেলা কলেজ প্রাঙ্গনে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ যুব মহিলা লীগ সভাপতি নাজমা আকতার ।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।

শার্শা উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক শিরিনা আক্তারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক লিলিফুন নাহার লিলির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল হক মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল,যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক (দ্বায়িত্বপ্রাপ্ত যশোর জেলা) শারমিন সুলতানা শর্মি , শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সর্দারসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেন,  এই সম্মেলনের মাধ্যমে গঠিত নতুন কমিটির নেতৃত্বে শার্শাতে যুব মহিলা লীগ আরও শক্তিশালী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে। তিনি বলেন- ত্যাগী নেতাকর্মীরা যেন পদ বঞ্চিত না হয় এবং সুন্দর ও পরিচ্ছন্ন কমিটির উপহার দেওয়ার জন্য কেন্দ্রীয় নেতাকর্মীদের সঙ্গে পরামর্শ করে ৭১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষনা করা হয়।

বার্তাকণ্ঠ/এন
জনপ্রিয়

কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবে দোয়া ও ইফতার মাহফিল 

শার্শায় যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১০:০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২