শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোলে গুলিসহ গ্রেপ্তার ১

বেনাপোল সীমান্তের রঘুনাথপুর এলাকা থেকে ৯ রাউন্ড তাজা গুলিসহ সাইদুল ইসলাম (২৮) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ সদস্যরা।
শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে বেনাপোল পোর্ট থানার পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার আসামি সাইদুল ইসলাম বেনাপোল পোট থানার ঘিবা গ্রামের মহসিন শেখের ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, সাইদুল দীর্ঘদিন থেকে সীমান্তে অস্ত্রের ব্যবসা করে আসছিলেন। গোপন খবরে তাঁরা জানতে পারেন রঘুনাথপুর এলাকায় অস্ত্রের কেনাবেচা হচ্ছে– এমন খবরের ভিত্তিতে তাঁরা সেখানে অভিযান চালিয়ে (৭.৬৫ এমএম) পিস্তলের ৯ রাউন্ড তাজা গুলিসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করেন। এব্যাপারে  গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে। আজ বিকালে তাকে যশোর আদালতে সোর্পদ করা হয়েছে।
বার্তাকণ্ঠ/এন
জনপ্রিয়

যশোরে দ্রুত বিচার মামলার আসামি রুবেল ইয়াবাসহ গ্রেপ্তার

বেনাপোলে গুলিসহ গ্রেপ্তার ১

প্রকাশের সময় : ০৬:০০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২