শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বৃষ্টিতে গোসলের সময় ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যু

খুলনায় বৃষ্টিতে গোসল করতে গিয়ে ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে এক তরুণীর মত্যু হয়েছে।
নিহত ওই তরুণী খালিশপুর বাস্তহারা মুজগুন্নী পার্ক এলাকার মো: আ: হামিদের মেয়ে লাকী (১৯)।
আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, লাকী সোমবার বেলা সোয়া ১১ টার দিকে বৃষ্টিতে গোসল করার জন্য ছয়তলা ভবনের ছাদে ওঠে। এ সময় তার সাথে আরেকটি মেয়ে ছিল। অসাবধানতার কারণে পা পিছলে লাকী ছাদের রেলিং ভেঙ্গে নীচে পড়ে যায়। সে বুকে ও মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়। লাকীর সাথে থাকা মেয়েটির চিৎকারে বাড়ির অন্যান্যরা ছুটে এসে উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খালিশপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) অনিমেষ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। লাকীর মরদেহ মর্গে রাখা আছে। প্রয়োজনী আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বার্তাকণ্ঠ।/এন
জনপ্রিয়

স্ত্রীর আত্মহত্যা পর যা বললেন অভিনেতা আলভী

বৃষ্টিতে গোসলের সময় ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যু

প্রকাশের সময় : ০৮:১১:১১ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২