শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোল সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ দুই ভাই আটক 

বেনাপোলে ১০ টি স্বর্ণের বারসহ দুই ভাই আটক। আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর ) সকাল ৯ টার দিকে কাস্টমস হাউসের সামনে কাস্টমস বিজিবি চেকপোস্ট এলাকা থেকে স্বর্ণের বারসহ তাদের আটক করা হয়।

আটক দুইজন হলেন, চুয়াডাঙ্গা জেলার ধামুরদা থানার মুন্সিপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মিলন হোসেন (২৮) ও হিরোন মিয়া (২৫)।

এব্যাপারে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান,  তাদের কাছে গোপন খবর আসে- স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের উদ্দ্যেশে দুই পাচারকারী বেনাপোল কাস্টমস হাউসের সামনে প্রধান সড়ক দিয়ে সীমান্তের দিকে যাচ্ছে। এমন খবরে বিজিবির একটি অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে দুইজনকে করেন। পরে ক্যাম্পে নিয়ে তাদের প্যান্টের কোমরে তল্লাশি করে ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়।

জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ২০০ গ্রাম। যার বাজার মূল্য ১ কোটি টাকা বলে জানায় বিজিবি।

আটক স্বর্ণ পাচারকারীদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বার্তাকণ্ঠ/এন 

জনপ্রিয়

কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবে দোয়া ও ইফতার মাহফিল 

বেনাপোল সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ দুই ভাই আটক 

প্রকাশের সময় : ১২:৪০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২