বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীতে নগদের ছিনতাই হওয়া ১০ লাখ টাকা উদ্ধার, আটক ১ 

রাজবাড়ীর পাংশায় মোবাইল ব্যাংকিং নগদের ছিনতাই হওয়া ১০ লাখ টাকাসহ খালিদ বিন ওয়ালিদ (২২) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ সদস্যরা। এসময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত লাল রংয়ের একটি (Apache) মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আটক যুবক পাংশা পৌর এলাকার নারায়ণপুর গ্রামের আজিজুল মন্ডলের ছেলে খালিদ বিন ওয়ালিদ।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় পাংশা থানায় এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাসুদুর রহমান।
গত ১৬ অক্টোবর নগদ কোম্পানির ম্যানেজার দুলাল চক্রবর্তী  ব্যাংক থেকে ২৪ লাখ টাকা উত্তোলন করে ১৪ লাখ টাকা রাজবাড়ী শহরের নগদের একটি শাখায় জমা দিয়ে বাকি ১০ লাখ টাকা নিয়ে পাংশার উদ্দেশ্যে রওনা করেন। ওই সময় সে পাংশা কলেজ মোড় নামক স্থানে পৌঁছালে রাজবাড়ী থেকে তার পিছু নেওয়া ছিনতাইকারীরা মোটরসাইকেল যোগে এসে ম্যানেজার দুলাল চক্রবর্তীর মোটরসাইকেল গতি রোধ করে। পরে তার কাছে থাকা একটি স্কুল ব্যাগে ১০ লাখ টাকা ছিনিয়ে নেয়।
ছিনতাইকারীদের সাথে ধস্তাধস্তির সময় ম্যানেজার দুলাল আহত হন। তিনি পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
স্থানীয় এক মাইক্রো ড্রাইভারের চিৎকারে আশেপাশের লোকজন ও রাস্তায় টহল পুলিশ ছিনতাইকারীদের ধাওয়া করলে টাকার ব্যাগ ফেলে তারা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ১০ লাখ টাকা উদ্ধার করেন।
পাংশা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, এটি একটি সংঘবদ্ধ চক্র। বাকিদের আটকের চেষ্টা চলছে।
বার্তাকণ্ঠ/এন
জনপ্রিয়

যশোরে পেটভর্তি ইয়াবাসহ যুবক আটক

রাজবাড়ীতে নগদের ছিনতাই হওয়া ১০ লাখ টাকা উদ্ধার, আটক ১ 

প্রকাশের সময় : ০৪:১৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২