বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরায় গণপিটুনি থেকে বাঁচতে ৫ চোরের ৯৯৯-এ কল

সাতক্ষীরায় ঘেরে মাছ চুরি করতে গিয়ে ধরা পড়েছে ৫ চোর। পরে গণপিটুনি থেকে বাঁচতে ৯৯৯ নম্বর-এ কল করে সাহায্য চাইলেন তারা।

গত রবিবার (৩০ অক্টোবর) ভোরের দিকে সদর উপজেলার পায়রাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে সাতক্ষীরা সদর থানায় নিয়ে আসে। আটকরা চোরচক্রের সক্রিয় সদস্য।

আটক পাঁচজন হলেন, সাতক্ষীরা সদর উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের সাইফুল ইসলাম, মোস্তাকিন হোসেন, মিজানুর রহমান, হুসাইন বাবু ও শাহারুল ইসলাম।

স্থানীয় ঘের মালিক শরিফুল জানান, তাদের পাঁচ বিঘার একটি মৎস্য ঘের রয়েছে সাতক্ষীরা সদরের পায়রাডাঙ্গা দক্ষিণ বিলে। গত রবিবার ভোরের দিকে ৫ জন জাল দিয়ে তাদের ঘের থেকে মাছ ধরতে থাকে। বিষয়টি পার্শ্ববর্তী ঘেরের দায়িত্বে থাকা  একজন দেখতে পেয়ে মোবাইল ফোনে তাকে জানায়। খবর পেয়ে সেখানে গিয়ে তাদের ধরার চেষ্টা করলে তারা তাদের ধাক্কা দিয়ে পার্শ্ববর্তী একটি ঘরের বারান্দায় ওঠে। পরে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে তারা। ঘটনার কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এব্যাপারে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ আবু জেহাদ ফখরুল আলম খান জানান, জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে সাহায্য চেয়ে একজন বলেন- তারা খুব বিপদে রয়েছে। তাদের উদ্ধার করতে হবে। পরে সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। পরে জানা যায়, তারা ঘেরে মাছ চুরি করতে গিয়ে ধরা পড়ে স্থানীয়দের গণপিটুনির হাত থেকে রক্ষা পেতে পুলিশকে ফোন করেছে।

তিনি আরও জানান, ঘের মালিক বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। গতকাল সোমবার (৩১ অক্টোবর) আটককৃতদের সাতক্ষীরা জেলহাজতে  প্রেরণ করা হয়েছে।

বার্তাকণ্ঠ/এন

জনপ্রিয়

ইতালি উপকূলে ভেসে আসছে অভিবাসনপ্রত্যাশীদের মৃতদেহ

সাতক্ষীরায় গণপিটুনি থেকে বাঁচতে ৫ চোরের ৯৯৯-এ কল

প্রকাশের সময় : ১২:৪৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২