
রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকা থেকে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মঞ্জুর আলম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব সদস্যরা।
মঙ্গলবার (১নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১০ মিডিয়া অফিসার এএসপি এনায়েত কবির সোয়েব। তিনি বলেন, আটককৃত মঞ্জুর আলম একজন পেশাদার মাদক মাদকব্যবসায়ী।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।
বার্তাকণ্ঠ/এন
সোহাগ খান, স্টাফ রিপোর্টার 







































