বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানে বন্দুকধারীদের গুলিতে ৬ পুলিশ নিহত সদস্য

ছবি: সংগৃহীত

পাকিস্তানে বন্দুকধারীদের গুলিতে ৬ পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন এএসআই এবং বাকিরা কনস্টেবল পদের। রাস্তায় টহলরত অবস্থায় সন্ত্রাসীরা তাদের ওপর গুলি চালায় বলে পুলিশ সূত্রে জানা গেছে। খবর দ্য ডন’র। বুধবার (১৬ নভেম্বর) পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে এ ঘটনা ঘটে।

পুলিশ মুখপাত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, নিহতরা লাকি মারওয়াত এলাকায় একটি পুলিশভ্যানে রুটিন টহলে ছিলেন। নিহতদের মধ্যে একজন হচ্ছেন এএসআই আলম দ্বীন। অন্য পাঁচ কনস্টেবল হলেন, পারভেজ, মাহমুদ, দিল জান, উবায়দুল্লাহ আহমেদ এবং নওয়াজ। হতাহতের পর ওই এলাকায় আরও পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে পুলিশভ্যানে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। একইসময় তিনি নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

খাইবার-পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী মেহমুদ খান শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এন ঘটনায় পুলিশের আইজির কাছে প্রতিবেদন চেয়েছেন।

জনপ্রিয়

রাজবাড়ীতে বিষাক্ত তামাক চাষে ঝুকছে কৃষক, খাদ্য শস্য উৎপাদন ব্যহত হওয়ার আশঙ্কা

পাকিস্তানে বন্দুকধারীদের গুলিতে ৬ পুলিশ নিহত সদস্য

প্রকাশের সময় : ০৫:৪৫:২০ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২