রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির সমাবেশের নামে পিকনিক হচ্ছে-ড. হাছান মাহমুদ বলেছেন

তথ্যমন্ত্রী-ড.-হাছান-মাহমুদ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির সমাবেশের নামে এক একটি বড় পিকনিক হচ্ছে। বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করছে বিএনপি।

রোববার (২০ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি যে ধরনের সমাবেশ করতে চায় তার জন্য উপযুক্ত জায়গা হচ্ছে পূর্বাচল, সোহরাওয়ার্দী উদ্যান নয়। বিএনপি যখনই যেসব সমাবেশ করতে চায়, সেক্ষেত্রে সরকার সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপিকে। অতীতে বিএনপি সরকার আওয়ামী লীগকে তা করেনি।

মন্ত্রী আরও বলেন, বিএনপি ঘোষিত ১০ ডিসেম্বরের সমাবেশ নিয়ন্ত্রণের কোনো চিন্তা নেই সরকারের। তবে সমাবেশের নামে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে, অতীতের মতো জ্বালাও পোড়াও করে, তাহলে জনগণই তাদেরকে প্রতিহত করবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপির সমাবেশকে সামনে রেখে সরকার কোনো গায়েবি মামলা করছে না বরং মির্জা ফখরুল গায়ের জোরে গায়েবি কথাবার্তা বলছেন।

তিনি বলেন, ডিসেম্বর মাসে পাকিস্তানপন্থী মির্জা ফখরুল ও বিএনপি নেতাকর্মীরা যদি সমাবেশের নামে কিছু করতে চায় তাদের আত্মসমর্পণ করিয়ে ছাড়বে জনগণ।

জনপ্রিয়

যশোর-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তৃপ্তি -হাসান ঐক্যবদ্ধ

বিএনপির সমাবেশের নামে পিকনিক হচ্ছে-ড. হাছান মাহমুদ বলেছেন

প্রকাশের সময় : ০১:৫৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২