শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হিন্দি সিনেমায় অভিনয় করছেন জয়া, থাকছেন পঙ্কজ ত্রিপাঠী

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। নিজের অভিনয় দক্ষতা দিয়ে বাংলা ভাষার দর্শকদের মন জয় করেছেন তিনি। ভারতে প্রথম বাংলাদেশি হিসেবে ‘ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড’ও পেয়েছেন তিনি। এবার হিন্দি দর্শকদের মন জয় করার পালা।

জয়া আহসানের নতুন সিনেমার নাম ‘করক সিংহ’। যেটি হিন্দি ভাষায় নির্মাণ করবেন কলকাতার পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী। যেখানে প্রধান দুই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী জয়া আহসান ও বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে।ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এ সিনেমার শুটিং সামনের মাসে শুরু হবে। এখনও তারিখ নির্ধারণ হয়নি। তবে সামনের মাসের শুরুর দিকেই শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।‘করক সিং’ ছবিটি মূলত আর্থিক কেলেঙ্কারির একটি ঘটনা নিয়ে নির্মিত হবে। তবে ছবির গল্প বাস্তব থেকে নেওয়া কিনা, তা এখনও খোলসা করা হয়নি। ছবির শুটিং হবে কলকাতা ও মুম্বাইতে।বর্তমানে জয়া আহসান জয়া ভারতে অবস্থান করছেন। ভারতের গোয়ায় অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’য় অংশ নিয়েছেন তিনি।

জনপ্রিয়

যুদ্ধ বাঁধলে যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর হামলা ও সরঞ্জাম গুঁড়িয়ে দেওয়া হবে: ইরান

হিন্দি সিনেমায় অভিনয় করছেন জয়া, থাকছেন পঙ্কজ ত্রিপাঠী

প্রকাশের সময় : ০৮:৫৬:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২