রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শীতেও ডায়েটে রাখুন টক দই

ছবিঃ সংগৃহীত

শীতেও ডায়েটে টক দই রাখতে পারেন। একাধিক রোগ থেকে মুক্তি দিতে পারে এক বাটি দই। শীতে ত্বক ফাটার সমস্যা লেগেই থাকে। ফাটা ত্বকের পরিচর্যা করতে এর কোনও তুলনা হয় না। শীতে রোজ ডায়েটে এক বাটি টক দই রাখলে, একাধিক শারীরিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।

গরম কালে এক বাটি দই খেলে প্রাণ জুড়িয়ে যায়। কিন্তু শীতকালে টক দই খান না অনেকেই। তবে জানলে অবাক হবেন, শীতে সুস্থ রাখতে অত্যন্ত সাহায্য করে দই। ত্বকের যেকোনও সমস্যা দূর করতে এর গুণাগুণ অপরিসীম। আসুন জেনে নেওয়া যাক শীতে দই খেলে কী কী উপকার মিলতে পারে-

মৃতকোষ দূর করে- রোজ টক দই খেলে ত্বকের মৃতকোষ সহজেই দূর হয়। এবং ত্বকের জেল্লা বাড়ে। তাই জেল্লাদার মসৃণ ত্বক পেতে রোজ  টক দই খেতে হবে।

ত্বক উজ্জ্বল করে-  টক দইয়ে আছে ফ্যাট, প্রোটিন , মিনারেল ও ভিটামিন। এই সমস্ত উপাদান ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে।

ত্বকের দাগ-ছোপ দূর করে- ত্বকের দাগ-ছোপ দূর করতে দই অত্যন্ত উপকারী। তাই দইয়ের প্যাক মুখে লাগাতে হবে সপ্তাহে ২ দিন।

ত্বকের শুষ্কতা দূর করে-  শুষ্ক ত্বক থেকে বাঁচতে টক দই খাওয়া যেতে পারে।  টক দই খেলে শরীরের ডিহাইড্রেশন দূর হয়।

(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

জনপ্রিয়

কুষ্টিয়ায় হেযবুত তওহীদের জনসভা অনুষ্ঠিত

শীতেও ডায়েটে রাখুন টক দই

প্রকাশের সময় : ০৯:৪০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২