
‘বেশরাম রাং’ গান নিয়ে বিতর্ক যেন থামার নামই নিচ্ছে না। গানটি মুক্তির পর থেকেই শুরু হয় দীপিকার পোশাক নিয়ে নানা সমালোচনার ঝড়। বার বার ডাক পড়ছে বয়কটেরও।
মধ্যপ্রদেশের বিজেপি নেতা নরোত্তম মিশ্র। এক টুইটে তিনি ‘পাঠান ছবির বেশকিছু দৃশ্য অশোভন বলে জানান। ‘বেশরম রং’ গানের ওই দৃশ্যগুলো বাতিল না করলে মধ্যপ্রদেশে ছবিটিকে মুক্তি দেওয়া যাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন। তার কথায়, ‘পাঠান ছবির এ গান ও দৃশ্য পরিচালকের নোংরা মানিসকতার পরিচয়।’
এদিকে এই বিতর্ক আরও তীব্র রূপ নিচ্ছে। হিন্দু সংগঠন বীর শিবাজি গ্রুপের তরফে শাহরুখ-দীপিকার কুশপুত্তলিকা জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হল। এর সাথে চলে ‘পাঠান-বিরোধী’ স্লোগান। তাদের দাবী হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছে ‘পাঠান’র এই গান। তাই এই ছবি বয়কটেরও দাবি তোলেন বিক্ষোভকারীরা।
বলিউড ছবি নিয়ে নরোত্তম মিশ্রর আপত্তি এবারই নতুন নয়। এর আগেও বহু বলিউড নির্মাতাদের সচেতন করেছেন তিনি। ‘আদিপুরুষ’ ছবির ট্রেলার দেখেও তিনি সচেতনতার বার্তা দিয়েছিলেন নির্মাতাদের। জানিয়েছিলেন, ‘আপত্তিকর দৃশ্য বদলে না ফেললে আইনি ব্যবস্থা নেওয়া হবে ছবির বিরুদ্ধে’।
এদিকে বিতর্কের মাঝেই গানটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ইউটিউবেও বাড়ছে ভিউ। অনেকেই প্রশংসা করছেন দীপিকা-শাহরুখ এর অনস্ক্রিন ক্যামিস্ট্রির।
বার্তাকণ্ঠ ডেস্ক 







































