শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজদিখান কুসুমপুর উচ্চ বিদ্যালয়ে বাস্কেটবল মাঠ উদ্বোধন 

মুন্সীগঞ্জের সিরাজদিখানের কুসুমপুর উচ্চ বিদ্যালয়ে বাস্কেটবল খেলার কোট উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে বিদ্যালয়ের আয়োজনে এসটিএস ফাউন্ডেশনের অর্থায়নে বিদ্যালয় আঙ্গিনায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসটিএস ফাউন্ডেশন চেয়ারম্যান সৈয়দ টিপু সুলতান, ফার্মাসিস্ট (ইউএসএ)।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুর রহমানের সঞ্চালনায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ মাহমুদ হাসান মুকুটের সভাপতিত্বে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন টাচিং সোলস ইন্টারন্যাশনাল (ইউএসএ) পরিচালক মেহেরাজ মোমেন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল মতিন হাওলাদার, ইছাপুরা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান কামাল চৌধুরী, সিরাজদিখান প্রেসক্লাব সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, বিদ্যালয়ের দাতা সদস্য জমির আলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. নজরুল ইসলাম মোল্লা প্রমুখ ।
অনুষ্ঠানে বক্তারা বলেন জেলায় এই প্রথম কোন মাধ্যমিক বিদ্যালয়ে বাস্কেটবল খেলার মাঠ উদ্বোধন করা হলো। তারা আরো বলেন আগামীতে মুন্সীগঞ্জের স্কুল শিক্ষাথীরা এই খেলায় বাংলাদেশে একটা অবস্থান তৈরি করবে।
জনপ্রিয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সামনে অনশনে গণঅধিকারের প্রার্থী

সিরাজদিখান কুসুমপুর উচ্চ বিদ্যালয়ে বাস্কেটবল মাঠ উদ্বোধন 

প্রকাশের সময় : ০৩:৪৫:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩