
বিদ্যুতের অস্বাভবিক মূল্য বৃদ্ধি, বিএনপি ঘোষিত ১০ দফা দাবি আদায় ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল রোববার বিএনপি দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছল ও সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সহ সভাপতি ইউনুস আলী, ওবায়দুল্লাহ মাসুদ, আল মামুন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাংগঠনিক সম্পাদক মজিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মামুন অর রশিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জেলা যুবদলের সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবু নুর, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস, সাধারণ সম্পাদক নাজমা পারভীন, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মো: নুরুজ্জামান নুরু, সাধারণ সম্পাদক মো: সোহেল রানা, জেলা ছাত্রদলের সভাপতি মো: কায়েস প্রমুখ।
বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বিএনপি ঘোষিত ১০ দফা দাবি আদায় ও অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি দাবি করেন বক্তারা। বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
ঠাকুরগাঁও প্রতিনিধি 







































