শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাঙামাটিতে দুই পাহাড়ি গ্রুপের মধ্যে গোলাগুলি, নিহত ১

রাঙামাটির কাপ্তাইয়ে দুই পাহাড়ি গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় সম্রাট চাকমা (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার বিকেলে কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের গংগ্রিছড়া এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে।

চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী গোলাগুলির বিষয়টি নিশ্চিত করেন জানান, পাহাড়ের দুই আঞ্চলিক দল জেএসএস (সন্তু লারমা) এবং এমএলপির মধ্যে এই গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ সময় সম্রাট নামে একজন নিহত হন।

ঘটনার সংবাদ পেয়ে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ টহল দল ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে রাত ১১টায় চন্দ্রঘোনা থানায় নিয়ে আসেন। বর্তমানে মরদেহটি পুলিশের হেফাজতে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা জানান, গংগ্রিছড়া এলাকায় দুইপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্যের মাধ্যমে জানতে পেরেছি।

জনপ্রিয়

নির্বাচিত এমপিদের শপথ পড়াবেন ড.সৈয়দ রেফাত আহমেদ

রাঙামাটিতে দুই পাহাড়ি গ্রুপের মধ্যে গোলাগুলি, নিহত ১

প্রকাশের সময় : ১০:৩০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩