সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে বেদে পল্লীতে হামলা বাড়িঘর ভাঙচুর, আহত-৮

ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লীতে এক পক্ষের হামলায় ১০ বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এসময় হামরাকারীরা কমপক্ষে ৮ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছের। তাদের মধ্যে সেলিনা বেগম ও কায়েশ নামে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে কাশিপুর বেদে পল্লীতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে বেদে পল্লীর দুই গ্রুপে বিভক্ত হয়ে নেতৃত্ব দিয়ে আসছে। এরমধ্যে একপক্ষের নেতৃত্বে দিচ্ছে মনিরুল ইসলাম এবং আরেকটি পক্ষের নেতৃত্ব দিচ্ছে রাসেল হোসেন। শনিবার সকালে রাসেল গ্রুপের লোকজন মনিরুল গ্রুপের লোকজনের ওপর হামলা করে বাড়িঘর ভাঙচুর করে। এসময় মনিরুল গ্রুপের নারী-পুরুষকে পিটিয়ে জখম করে।

উল্লেখ্য, গেলো বছরের ২৯ নভেম্বর সন্ধ্যা রাতে বেদে পল্লীর দুই পক্ষের সংঘর্ষে যুবলীগ নেতা আরিফুল ইসলাম আরিফ (৪৮) নিহত হয়। নিহত আরিফুল ইসলাম বেদে পল্লীর রাসেল গ্রুপের নেতৃত্ব দিত। আরিফ হত্যার পর থেকে বেদে পল্লীতে উত্তেজনা বিরাজ করে আসছে। গত আড়াই মাসে একাধিকবার হামলা ও একাধিক মামলার ঘটনা ঘটেছে। কালীগঞ্জ থাানার অফিসার-ইন-চার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জনপ্রিয়

যশোরে ইয়াবাসহ নারী আটক

ঝিনাইদহে বেদে পল্লীতে হামলা বাড়িঘর ভাঙচুর, আহত-৮

প্রকাশের সময় : ০৬:৪৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩