
● জীবনে প্রত্যাশার পরিমাণ কম করুন। অন্যের দোষত্রুটি না খুঁজে নিজের ব্যপারে উৎসাহী হোন। স্ট্রেসকে হ্যান্ডেল করতে শিখুন।
● যদি কোনো সখ বা হবি থাকে সেদিকে মনোযোগ দিন। বা এমন কিছু খুঁজে বার করুন যেগুলি আপনাকে আনন্দ দেয়, আপনি রিলাক্স ফীল করেন।
● এলকোহল , তামাক জাতীয় বস্তু ও অত্যধিক ক্যাফেইন থেকে দূরে থাকুন। প্যাকেট জাত খাবার ও অত্যধিক নুন, চিনি এড়িয়ে চলুন।
● পরিমিত ঘুমের কোনো বিকল্প নেই। রাতের খাবার হবে হালকা এবং অবশ্যই আট টার মধ্যে ডিনার সেরে ফেলবেন। আপনার দৈহিক ওজন যদি 50 থেকে 70 কে জি র মধ্যে হয় অবশ্যই প্রতিদিন 3 লিটার জল খাবেন।
● বিভিন্ন রকমের বাদাম , টাটকা ফলমূল , শাক সব্জি প্রতিদিনের খাবারে রাখুন। খুব বেশী ডেয়ারি ও পোলট্রি প্রডাক্টস না খেলেই ভালো।
● কোনো মেডিকেল ইস্যু থাকলে, আগে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করে সেটা সারিয়ে নেবেন।
● লাইফে সবসময় খুব সিরিয়াস থাকার প্রয়োজন নেই। মাঝে মাঝে আবেগী হতে দোষ কোথায়? দু:খ পেলে কেঁদে ফেলুন। পাগলামি করুন, বোকার মতো কাজ করুন , জেনে বুঝে ভুল করুন , অন্যদেরকে আপনার উপর হাসার সুযোগ দিন , নিজেও হাসুন।
বার্তাকন্ঠ ডেস্ক।। 



















